Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
‘না, আমাকে পরমব্রত-পিয়া বিয়ের বিষয়ে কিছুই জানায়নি’

Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/metvbdco/public_html/common/I18N/Arabic.php on line 229

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৫:০৩, ৩০ নভেম্বর ২০২৩

বিভাগের পাঠকপ্রিয়

‘না, আমাকে পরমব্রত-পিয়া বিয়ের বিষয়ে কিছুই জানায়নি’

‘না, আমাকে পরমব্রত-পিয়া বিয়ের বিষয়ে কিছুই জানায়নি’

টলিউডের বর্তমান সময়ের সবচেয়ে চর্চিত ইস্যু হচ্ছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে নিজ ঘরে তুলতেই আলোচনায় এই অভিনেতা। বিয়ের পর পরমব্রতের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও উঠেছে। বিশেষ করে অভিনেতার সমালোচনা করেছে, গায়ক অনুপম রায়ের ভক্তরা। 

পুরো বিষয় নিয়ে শুরু থেকেই চুপ ছিলেন অনুপম। পিয়ার সঙ্গে তার বিচ্ছেদ জীবনের সবচেয়ে বড় ক্ষতি বলে এক সাক্ষাৎকারে জানালেও প্রাক্তনের বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, অনুপমকে কিছু না জানিয়েই বিয়ে করেছেন পরমব্রত ও পিয়া। তারা যে বিয়ে করতে চলেছেন এ ব্যাপারে গায়কের কানে খবর পৌঁছেছিল ঠিকই কিন্তু প্রাক্তন স্ত্রী বা বন্ধু পরমব্রত তাকে অন্ধকারে রেখেই বিয়েটা করেছেন। খোদ অনুপমই জানিয়েছেন সে খবর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আরেক অভিনেতা ঋতব্রত জানান, প্রাক্তন স্ত্রীর বিয়ের খবরকে নাকি ‘গুড নিউজ’ বলেছিলেন অনুপম! বিয়ের খবরটা অন্যের কাছ থেকেই জেনেছিলেন তিনি। পরমব্রত বা পিয়া কেউ জানাননি। এ বিষয়ে পশ্চিমবঙ্গের পত্রিকা এই সময় ডিজিটালকে অনুপম বলেন, ‘না, আমাকে তাদের বিয়ের বিষয়ে কেউ কিছু জানায়নি।’ 

এতটুকুই শেষ করেছেন এই গায়ক। প্রাক্তন স্ত্রী ও বন্ধুর বিয়ে নিয়ে এর বেশি কোনো মন্তব্য করতে চাননি। যদিও অনুপমের নীরবতা ভাঙার খবরে যেন কষ্টই পেয়েছেন তার ভক্তরা। 

অনেকেই বলছেন, ‘তুমি অন্য কারোর গল্পে নায়িকা’ অনুপমের লেখা এই লাইন এখন বাস্তব। সামাজিক মাধ্যমে পিয়া-পরমব্রতের বিয়ে নিয়ে যেসব আলোচনা হচ্ছে সেসব থেকেও নিজেকে দূরে রাখার অনুরোধ করেছেন গায়ক। আপাতত নিজের গান ‘আমাকে আমার মতো থাকতে দাও’-এর লাইনটাই যেন সকলকে মনে করিয়ে দিতে চাচ্ছেন তিনি। 

 

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩