Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
আমি শাকিবের চেয়ে বেশি শিক্ষিত, বলার পর ব্যাখ্যা দিলেন জায়েদ খান

Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/metvbdco/public_html/common/I18N/Arabic.php on line 229

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৩:৪৮, ৯ ডিসেম্বর ২০২৩

বিভাগের পাঠকপ্রিয়

আমি শাকিবের চেয়ে বেশি শিক্ষিত, বলার পর ব্যাখ্যা দিলেন জায়েদ খান

আমি শাকিবের চেয়ে বেশি শিক্ষিত, বলার পর ব্যাখ্যা দিলেন জায়েদ খান

অভিনয়শিল্পীরা সাধারণত অভিনয় দিয়ে আলোচনায় থাকেন। তবে জায়েদ খান আলোচনায় থাকেন কথা দিয়ে। সম্প্রতি তিনি ঢাকার ছবির শীর্ষ নায়ক শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেছিলেন। সেটাকে কেন্দ্র করে শাকিব ভক্তদের তোপের মুখে পড়েছিলেন জায়েদ খান। 

শুক্রবার রাজধানীতে একটি মেলা উদ্বোধন শেষে শাকিব খানকে নিয়ে করা সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন জায়েদ খান।

জায়েদ খান বলেন, “আমি কিন্তু শাকিব ভাইকে অসম্মান করিনি। শাকিব ভাই আমার চেয়ে অনেক বড় সুপারস্টার। বর্তমানে তার চেয়ে বড় সুপারস্টার এদেশে আর কেউ নেই। সব ঠিক আছে। সঞ্চালক বলেছিলেন- জায়েদ খান ও শাকিব খানের মাঝে গুণের পার্থক্য কি? এর উত্তরে আমি বলেছিলাম, আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েননি। শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই। এটা ছাড়া আর কিছুই না।”

আগামী ফেব্রুয়ারির মধ্যে শিল্পী সমিতির নির্বাচনের তপসিল ঘোষণা করা হবে। সেই নির্বাচনে অংশ নেওয়া বিষয়েও কথা বলেন জায়েদ খান।

তার কথায়, ‘আমার পোস্টে থাকাটা জরুরি নয়। কাজ করা জরুরি। শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে চাই। সেটা ডিপজল-রুবেল ভাইদের সঙ্গে। তারা যখন ডাকবেন তখনই আমাকে পাবেন। শুনেছি ডিপজল ভাই ও মৌসুমি মিলে প্যানেল সাজাবেন। যদি তাই হয় তাহলে আমি তাদের সর্বোচ্চ সহযোগিতা করবো। এছাড়া প্যানেল তো একা হয় না। ২১ জনের প্যানেলে যে সিদ্ধান্ত আসবে আমি সেটাই মেনে নেবো।’

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩