Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
বলিউডে ১৫ নম্বরে ‘টাইগার ৩’

Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/metvbdco/public_html/common/I18N/Arabic.php on line 229

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৪:২২, ৩০ নভেম্বর ২০২৩

বিভাগের পাঠকপ্রিয়

বলিউডে ১৫ নম্বরে ‘টাইগার ৩’

বলিউডে ১৫ নম্বরে ‘টাইগার ৩’

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের স্ক্রিন রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হয়েছেন সালমান-ক্যাটরিনা। ‘টাইগার ৩’ মুক্তি পেয়েছে গত ১২ নভেম্বর।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘টাইগার থ্রি’ সিনেমা আয় করে ৪৪.৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে ৫৯.২৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ৪৪.৭৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ২১.২৫ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ১৮.৫ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করে ১৩.২৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করে ১৮.৭৫ কোটি রুপি, অষ্টম দিনে আয় করে ১০.৫ কোটি রুপি, নবম দিনে আয় করে ৭.৫ কোটি রুপি, দশম দিনে আয় করে ৬.৭ কোটি রুপি।

এগারোতম দিনে আয় করে ৬.১ কোটি রুপি, বারোতম দিনে আয় করে ৫.৩ কোটি রুপি, তেরোতম দিনে আয় করে ৩.২৫ কোটি রুপি, চৌদ্দতম দিনে আয় করে ৫ কোটি রুপি, পনেরোতম দিনে আয় করে ৬ কোটি রুপি, ষোলতম দিনে আয় করে ৩ কোটি রুপি এবং সতেরোতম দিনে আয় করে ২ কোটি রুপি। ভারতে যার মোট আয় ২৭৭.৫ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৪৮.৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৫৯০ কোটি ৫৮ লাখ টাকার বেশি।

বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে, আয়ের দিক থেকে সালমানের ‘টাইগার থ্রি’র অবস্থান ১৫ নম্বরে। প্রথমে রয়েছে আমির খানের ‘দঙ্গল’। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’। (এ রিপোর্ট লেখা পর্যন্ত)।

তবে এখনো সিনেমা হলে চলছে ‘টাইগার ৩’। ধারণা করা হচ্ছে, আয়ের দিক থেকে সাড়ে ৫’শ কোটি ছাড়ালে র‌্যাংকিংয়ে ১১ নম্বর চলে যেতে পারে সিনেমাটি।  

‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে রয়েছেন শাহরুখ খান। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন ক্যাটারিনা কাইফ। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন মণীশ শর্মা।

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩