Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/metvbdco/public_html/common/I18N/Arabic.php on line 229

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ২২:৫৯, ৭ নভেম্বর ২০২০
আপডেট: ২৩:১৪, ৭ নভেম্বর ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাইডেন

ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাইডেন

জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত জয় হলো ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এর ফলে বাইডেন হচ্ছে যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট।

৭৭ বছর বয়সী বাইডেন হবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। তার এই বিজয়ের ফলে যুক্তরাষ্ট্রে আরেকটি নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে। দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।

শনিবার ফক্স নিউজ জানিয়েছে, বাইডেন পেয়েছেন ২৯০টি ইলেকটোরাল ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। জয়ের জন্য বাইডেনের প্রয়োজন ছিল ২৭০টি ভোট।

ব্যাটলগ্রান্ড হিসেবে পরিচিত পেনসিলভানিয়ায় বাইডেন ২০টি ইলেকটোরাল ভোটের সব কয়টি পেয়েছেন। নেভাদার ছয়টি ভোটও পেয়েছেন তিনি। অবশ্য জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও আলাস্কার ভোটের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। এর আগেই জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট বাইডেনের ঝুলিতে চলে আসে। 

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩