Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/metvbdco/public_html/common/I18N/Arabic.php on line 229

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৫:৫৫, ৫ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৫:৫৬, ৫ ডিসেম্বর ২০২৩

বিভাগের পাঠকপ্রিয়

আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সঙ্গে দুই-এক দিনের মধ্যে সমঝোতা হবে

আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সঙ্গে দুই-এক দিনের মধ্যে সমঝোতা হবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দলও শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে লড়বে।  আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সঙ্গে দুই-এক দিনের মধ্যে আওয়ামী লীগের সমঝোতা হবে। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

১৪ দলের শরিকদের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নে তিনি বলেন, ১৪ দলের দাবি থাকতেই পারে। তবে আওয়ামী লীগ জনপ্রিয়দের মূল্যায়ন করবে। নির্বাচনে জেতার মতো প্রার্থীকে বেশি গুরুত্ব দেওয়া হবে। 

সোমবার রাতে ১৪ দলের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক প্রসঙ্গে ১৪ দলের সঙ্গে মূল আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রার্থিতা বাতিল করা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। কোনো অবস্থায় স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে বাধা নেই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ কাউকে বাধা দিতে পারবে না। 

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে না, বরং যারা গুজব ছড়াচ্ছে তারাই নির্বাচনে একতরফা বাধা দিচ্ছে। 

তিনি বলেন, আমাদের মূল লক্ষই হলো দেশরক্ষা করা। স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতির মাধ্যমেই আওয়ামী লীগ সব কিছুর জবাব দেবে।

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩