Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/metvbdco/public_html/common/I18N/Arabic.php on line 229

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১১:৪৯, ৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১১:৪৯, ৬ ডিসেম্বর ২০২৩

বিভাগের পাঠকপ্রিয়

পাঁচ বছরে জি এম কাদেরের সম্পদ তিন গুণ

পাঁচ বছরে জি এম কাদেরের সম্পদ তিন গুণ

রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সম্পদ গত পাঁচ বছরে বেড়ে তিন গুণ হয়েছে। দ্বিগুণের বেশি সম্পদ বেড়েছে তাঁর স্ত্রী শেরীফা কাদেরের। ব্যাংকে টাকা, বাড়ি ভাড়া এবং শেয়ারও বেড়েছে এ দম্পতির।  জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত জাতীয় নির্বাচনে জি এম কাদের লালমনিরহাট-৩ আসন থেকে এমপি হন। সেই সময় হলফনামায় তিনি উল্লেখ করেছিলেন, তাঁর নগদ টাকা ১৪ লাখ ৪৭ হাজার। এবারের হলফনামায় বলা হয়েছে, নগদ টাকা ৪৯ লাখ ৮৮ হাজার। শেরীফা কাদেরের নগদ টাকা ছিল ২৭ লাখ ৬৪ হাজার। এবার আছে ৫৯ লাখ ৫৯ হাজার। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছর আগে জি এম কাদেরের জমা ছিল ১৩ লাখ ২ হাজার টাকা। এবার আছে ৩৫ লাখ ৯৫ হাজার। স্ত্রীর ছিল ৪ লাখ ৭ হাজার টাকা; এবার আছে ২৭ লাখ ৯ হাজার।

গত নির্বাচনে জি এম কাদের হলফনামায় উল্লেখ করেন, কৃষি, বাড়িভাড়া, ব্যবসা, শেয়ার বা সঞ্চয়পত্র, চাকরিতে তাঁর বার্ষিক আয় নেই। তাঁর ওপর নির্ভরশীলদের বাড়িভাড়ার ওপর আয় ১১ লাখ ৫৮ হাজার টাকা, ব্যবসা থেকে পান ৪ লাখ ৪০ হাজার টাকা। এবারের হলফনামায় উল্লেখ করেছেন, বাড়িভাড়া থেকে আয় ৩ লাখ, শেয়ার বা সঞ্চয়পত্র আছে ৩০ লাখ টাকার। তাঁর ওপর নির্ভরশীলদের আয় ১০ লাখ টাকা। আগে ৪০ লাখ টাকা দামের প্রাডো গাড়িতে চড়লেও এখন তিনি চড়েন ৮৪ লাখ ৯৮ হাজার টাকার জিপ গাড়িতে। পাঁচ বছর আগে স্ত্রী শেরীফা কাদের চড়তেন ১৫ লাখ টাকার গাড়িতে; এখন চড়েন ৮০ লাখ টাকার গাড়িতে। 

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এবার রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে দুটি আসনেই তাঁকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩