Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
সন্ধ্যা হলেই ছিনতাইয়ে নামেন এই প্রেমিক-প্রেমিকা

Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/metvbdco/public_html/common/I18N/Arabic.php on line 229

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৪:২২, ২২ নভেম্বর ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

সন্ধ্যা হলেই ছিনতাইয়ে নামেন এই প্রেমিক-প্রেমিকা

সন্ধ্যা হলেই ছিনতাইয়ে নামেন এই প্রেমিক-প্রেমিকা

ছবি: সংগৃহীত

রাকিব ও নিপা কথিত প্রেমিক-প্রেমিকা। সেই পরিচয়ে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান তারা। তাদের সঙ্গে থাকেন রাশেদও। তিনজনই পূর্ব পরিচিত। অটোরিকশায় ঘুরে বেড়ানোর সময় চালকের পাশের আসনে বসেন রাশেদ। যেন পেছনে বসা দুজনকে প্রেমিক-প্রেমিকা মনে করেন চালক।

এভাবে ঘুরতে ঘুরতে একপর্যায়ে বেছে নেন ছিনতাইয়ের নিরাপদ স্থান। এরপর গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে শুরু হয় প্রেমিক-প্রেমিকার কথোপকথন। একপর্যায়ে টার্গেট করা পথচারীকে ছুরিকাঘাত করে ছিনিয়ে নেন মোবাইল ও মূল্যবান জিনিসপত্র।

বুধবার ছিনতাইকারী চক্রের ১৩ সদস্যকে আটকের পর এসব তথ্য জানান সিএমপির এডিসি (দক্ষিণ) পলাশ কান্তি নাথ। এর আগে, নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এডিসি পলাশ কান্তি নাথ জানান, নিপা পেশায় গৃহকর্মী হলেও মূলত তার কাজ ছিনতাই। সন্ধ্যা হলে সহযোগীদের নিয়ে ছিনতাইয়ে নামতেন তিনি। সম্প্রতি ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের একটি ঘটনা পর্যালোচনা করতে গিয়ে প্রথমে স্টেশন রোডের চোরাই মোবাইল ক্রেতা আলাউদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে নিপা ও রাকিবকে আটক করা হয়।

তিনি আরো জানান, রাকিব, নিপা, আলাউদ্দিন ছাড়াও আরো দুটি ছিনতাইকারী গ্রুপের ১০ সদস্যকে আটক করা হয়েছে। তারা হলেন- মো. রুবেল, ফারজানা বেগম, মো. রাজু ওরফে সুমন, মো. আলামিন ও আব্দুল নাইম। অপর গ্রুপের মো. শফিক, মো. দেলোয়ার, মো. উজ্জ্বল, মো. ইসহাক ও মো. অপু ওরফে হৃদয়। তাদের কাছ থেকে ১৪টি চোরাই মোবাইল ফোন, তিনটি কাটার ব্লেড ও ছয়টি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩