Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে ধরা খেলেন জামাই

Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/metvbdco/public_html/common/I18N/Arabic.php on line 229

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৮:১৬, ৩০ জুলাই ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে ধরা খেলেন জামাই

শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে ধরা খেলেন জামাই

ফাইল ফটো

শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে পার্শ্ববর্তী উপজেলার একটি হাটে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়েছেন জামাই।

বুধবার বিকেলে সিলেটের বিয়ানীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার হাটে এ ঘটনা ঘটে। পরে চোরাই গরুসহ ওই যুবককে বিয়ানীবাজার পুলিশে দেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের নন্দিরফল এলাকার মোজেম্মেল আলীর ছেলে সোহেল। মঙ্গলবার দিবাগত রাতে বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের পাতন উছপাড়া গ্রাম থেকে চাচা শ্বশুরের একটি গরু চুরি করে নিয়ে যান সোহেল। পরদিন বিকেলে চুরি করা গরুটি বিক্রি করতে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার ফকিরবাজার কোরবানির পশুর হাটে নিয়ে যান তিনি। হাটে গরুটির দাম তুলনামূলক কম চাওয়া এবং তাড়াতাড়ি বিক্রির প্রবণতা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা তাকে আটক করে বর্ণি ইউনিয়ন পরিষদে রাখেন। পরে খবর পেয়ে গরুসহ সোহেলকে আটক করে পুলিশ। আটকের পর তাকে বিয়ানীবাজার থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর জানান, চোরাই গরুসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে গরুর মালিক বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সোহেলকে আদালতে পাঠানো হবে।

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩