Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
২০ টাকা কেজি বিক্রি হচ্ছে গাছপাকা আম

Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/metvbdco/public_html/common/I18N/Arabic.php on line 229

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৪:০০, ৫ জুলাই ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

২০ টাকা কেজি বিক্রি হচ্ছে গাছপাকা আম

২০ টাকা কেজি বিক্রি হচ্ছে গাছপাকা আম

ছবি- সংগৃহীত

২০ টাকা কেজি বিক্রি হচ্ছে রসে ভরা সুস্বাদু গাছপাকা আম। অবিশ্বাস্য মনে হলেও তাই সত্যি। আড়তে-আড়তে ফেরি করে ব্যবসায়ীরা বিক্রি করছেন এসব আম। রাজশাহীর বাঘা উপজেলায় গেলেই আম প্রিয়দের জন্য এমন সুখবর মিলবে। দেখে পছন্দের আম কিনে তৃপ্তির ঢেকুর উঠবে মনে।     

উপজেলার গোচর গ্রামের একজন আম ব্যবসায়ী জানান, শনিবার উপজেলার বিভিন্ন আড়তে ২০ টাকা দরে লক্ষণভোগ আম কেনাবেচা হয়। ফেরি ব্যবসায়ীরা এলাকায় ঘুরে ঘুরে আরো কম দামে আম ক্রয় করে ২-৩ টাকা লাভে আড়তে বিক্রি করছেন। প্রতিদিন সকালে পাকা আম গাছ থেকে নামিয়ে আড়তে বিক্রি করি। কখনও বাড়িতে রাখি, এই আম ফড়িয়ারা বাড়িতে এসে নিয়ে যায়।

আরেক আম ব্যবসায়ী জানান, ১০-১২ বছর ধরে এই ব্যবসা করে আসছি। এবছরও গ্রামে গ্রামে ঘুরে গাছ পাকা লক্ষণভোগ আম কিনে স্থানীয় আড়তে কেজিতে ২-৩ টাকা লাভে বিক্রি করছি।  

উপজেলার আড়ানী পৌরবাজারের আড়তদার মঞ্জুর রহমান জানান, গাছ পাকা আম কিনে ঢাকায় চালান করি। এই আম ২০-২২ টাকা কেজি দরে বিক্রেতাদের কাছ থেকে ক্রয় করছি। এ দিকে শনিবার স্থানীয় আড়তে কাঁচা আম লক্ষণভোগ ৭৫০-৮৫০ টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে।

ল্যাংড়া ও খেরসাপাত ৩২০০-৩৫০০ টাকা এবং আম্রপালি ২৫০০-২৮০০ টাকায় প্রতি মণ কেনাবেচা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, গাছে আম পাকলে বোঁটা নরম হয়। এই আম বাজারে বিক্রি হচ্ছে। তবে লক্ষণভোগ আম ২০-২২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। উপজেলায় আট হাজার ৩৬৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে।

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩