Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/metvbdco/public_html/common/I18N/Arabic.php on line 229

মানিকগঞ্জ প্রতিনিধি || মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ২১:২০, ২২ জুন ২০২০
আপডেট: ২১:২৮, ২২ জুন ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষে ওমায়ের হোসেনের ভ্রাম্যমাণ বাজার

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষে ওমায়ের হোসেনের ভ্রাম্যমাণ বাজার

ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা ছাত্র লীগের নির্দেশনায় জেলা ছাত্র লীগের সহ সম্পাদক ওমায়ের হোসেন রেড জোন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাজার পৌছে দিচ্ছেন।

সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় রেড জোন থাকায় প্রশাসনের নির্দেশে সকল বাজার বন্ধ রয়েছে। তাই তাই মানিকগঞ্জ জেলা ছাত্র লীগের সার্বিক তত্তাবধানে ওমায়ের হোসেনের ব্যাক্তিগত অর্থায়নে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে ভ্রাম্যমাণ বাজার ছাত্র লীগের কর্মীদের নিয়ে ক্রয় মূল্যে বিক্রি করছেন।

ছবি : সংগৃহীত

সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ- সম্পাদক ওমায়ের হোসেন তার ৫-৬ জন কর্মী নিয়ে একটি ভ্যানে বাজার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। তিনি হ্যান্ড মাইক নিয়ে মানুষকে ঘর থেকে বাহিরে না আসার আহবান করছেন। এসময় বাড়ির ভিতর থেকে মানুষ রাস্তায় এসে তার ভ্রাম্যমাণ বাজার থেকে তাদের নিত্য প্রয়োজনীয় বাজার ক্রয় করছেন।

ছবি : সংগৃহীত

তার ভ্রাম্যমাণ বাজারের তালিকায় দেখা যায়, চাল, ডাল, আটা, সকল সবজি, সাবানসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী থরে থরে সাজানো।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ- সম্পাদক ওমায়ের হোসেন বলেন, এ ভ্যানে করে আমি বাজার নিয়ে বিভিন্ন গ্রামের ভিতরে চলে যাই। সেখান থেকে ক্রয় মূল্যে আমি সব বাজার বিক্রি করছি। তাছাড়া আমরা লিফলেট বিতরণ করছি। সেখানে আমারসহ আমার কর্মীদের মোবাইল নাম্বার দিয়েছি। ফোনের মাধ্যমে যে কোন বাজার অর্ডার করলে আমারা এক ঘন্টার মধ্যে গ্রাহকের বাড়ি পৌছে দিচ্ছি। এ কারনে আমারা কোন বাড়তি চার্জ নিচ্ছি না। আরো বলেন কোন কর্মহীন অসহায় মানুষ আমাদের নিকট মোবাইলে সাহায্য চাইলে আমরা ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে বিনামূল্যে বাজার সরবরাহ করছি।

ছবি : সংগৃহীত

ছাত্র লীগের এ ভ্রামম্যাণ বাজারে সহায়তা করছেন ধানকোড়া ছাত্রলীগ নেতা সবুজ মাহমুদ, প্রসেনজীৎ সরকার, অজয় সরকার, হিদয় হোসেন, এস, এম আশিকসহ আরও অনেকে।

তার এ বাজার রেড জোন থাকা পর্যন্ত প্রতিদিন সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩