Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
বৃত্তির টাকায় করোনা টেস্টিং কিট দেশে পাঠালেন বাংলাদেশি শিক্ষার্থী

Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/metvbdco/public_html/common/I18N/Arabic.php on line 229

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ২২:৩২, ২৫ মার্চ ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

বৃত্তির টাকায় করোনা টেস্টিং কিট দেশে পাঠালেন বাংলাদেশি শিক্ষার্থী

বৃত্তির টাকায় করোনা টেস্টিং কিট দেশে পাঠালেন বাংলাদেশি শিক্ষার্থী

সংগৃহীত

নিজের বৃত্তির টাকা বাচিয়ে তা দিয়ে এক শ করোনা টেস্টিং কিট কিনে দেশে পাঠালেন চীনে অধ্যয়নরত এক বাংলাদেশি শিক্ষার্থী। 
আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) তার কেনা কিটগুলো দেশে পৌঁছানোর কথা রয়েছে। ওই তরুণের নাম মিজানুর রহমান সরকার। তিনি চীনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর সরকারপাড়া গ্রামের আবু জাফর সরকারের ছেলে মিজানুর।
গত ২০ মার্চ মিজানুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘জয়পুরহাটে যারা দায়িত্বশীল আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মিডিয়া মারফত জানতে পারলাম, জয়পুরহাটে এখন পর্যন্ত করোনাভাইরাস পরীক্ষার কোনো কিট নেই। তাই আমি চায়না থেকে করোনাভাইরাস টেস্ট করার জন্য কিছু কিট ডোনেট করতে চাই। এ বিষয়ে করণীয় প্রক্রিয়া জানার জন্য জয়পুরহাটে যারা স্বাস্থ্য বিভাগে জড়িত আছেন, তাদের সাহায্য কামনা করছি।
ফেসবুকে স্ট্যাটাস দেখে মিজানুরের মুঠোফোন নম্বর দিতে বলেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন। পরে নম্বর নিয়ে ওই তরুণের সঙ্গে মুঠোফোনে কথা বলেন হুইপ।
বুধবার বিকেলে ফেসবুকে ওই তরুণকে অভিবাদন জানিয়ে স্ট্যাটাস দিয়ে হুইপ আবু সাঈদ আল মাহমুদ লিখেছেন, ‘একটি ছেলে চায়না থেকে ফেসবুকে পোস্ট দিয়েছে যে সে জয়পুরহাটে কিছু করোনা টেস্টিং কিট পাঠাতে চায়। জয়পুরহাটের দায়িত্বশীল কেউ যেন যোগাযোগ করে। বিষয়টি আমার চোখে পড়ায় তার ফোন নম্বর দিতে বলি। সে নম্বর দিলে আমি ফোন করি। সে চায়নার নানথোং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছে। বর্তমান পরিস্থিতিতে সেখানে প্রায় গৃহবন্দি। বাইরে বেরোতে পারে না। কিন্তু দেশের জন্য, এলাকার জন্য তার হৃদয়ের আকুতি অনুভব দেখে আমি অভিভূত।’
কিটগুলো চীন থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসে বাংলাদেশে আসার কথা রয়েছে। ইউএস-বাংলার একটি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে কিটগুলো দেশে পৌঁছবে। এরপর হুইপের কাছে তা হস্তান্তর করা হবে।
এ বিষয়ে হুইপ আবু সাঈদ আল মাহমুদ বলেন, মিজানুর রহমানের পাঠানো কিটগুলো বৃহস্পতিবার পাওয়া যাবে। ওই তরুণ ছাড়াও গোলাম রব্বানী নামে অপর একজন ৫০০ কিট পাঠানোর কথা জানিয়েছেন। সেগুলো দেশে আনার কাজ চলছে।

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩