Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/metvbdco/public_html/common/config.php on line 148
এক নারী বলছেন তাকে ধর্ষণকারীরা ছাড়েনি তার মেয়েকেও

Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/metvbdco/public_html/common/I18N/Arabic.php on line 229

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ০৯:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

এক নারী বলছেন তাকে ধর্ষণকারীরা ছাড়েনি তার মেয়েকেও

এক নারী বলছেন তাকে ধর্ষণকারীরা ছাড়েনি তার মেয়েকেও

ছবি : সংগৃহীত

ভোলার এক নারী অভিযোগ করেছেন, দুই বছর আগে যারা তাকে গণধর্ষণ করেছিলেন, সেই মামলার আসামীরা তার মেয়েকেও গণধর্ষণ করেছে গত সপ্তাহে। ঐ নারী অভিযোগ করেছেন যে তার মেয়েকে ধর্ষণের বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে সহায়তা করেনি এবং মামলা না নিয়ে অভিযোগ গ্রহণ করেছে।
ভোলা সদর হাসপাতালে তার মেয়ের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ঐ নারী। অভিযোগ উঠেছে, ১৩ই ফেব্রুয়ারি ভোলার দৌলতখান থেকে ঐ কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে অভিযুক্তরা। তার পরদিন ঐ কিশোরীর মা দৌলতখান থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে বলে লিখিত অভিযোগ দায়ের করতে।
ঐ নারী বিবিসিকে বলেন, "আমি পুলিশকে বলি যে 'আমি তো মামলা করতে এসেছি, অভিযোগ দায়ের করতে নয়।' পুলিশ আমাকে অভিযোগ দায়ের করতে উপদেশ দিয়ে বলে যে বাকি কাজ তারা করে নেবে।"
তবে পুলিশ জানিয়েছে, তাদের কাছে 'ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি ধর্ষণ চেষ্টার অভিযোগ' করে, যেটির প্রাথমিক সত্যতা যাচাই করতে গিয়ে তারা ঘটনার সম্পূর্ণ সত্যতা পায়নি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাজলার রহমান বলেন, "আমাদের কাছে একটি ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছে ভুক্তভোগীর মা। তবে প্রাথমিক তদন্ত শেষে আমাদের মনে হয়েছে যে এটি সাজানো ঘটনা, তাই আমরা এখনো কোনো মামলা করিনি।"
ভোলা সদর হাসপাতালে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা কতটা যথাযথভাবে হচ্ছে সেবিষয়েও আপত্তি তুলেছে ঐ কিশোরীর মা।
তবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাইয়েবুর রহমান জানান মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং আদালতে পাঠানোর জন্য প্রতিবেদনও প্রস্তুত করা হয়েছে।
কিন্তু মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কিনা - সেবিষয়ে বলতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্র:বিবিসি

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩