Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/metvbdco/public_html/common/I18N/Arabic.php on line 229

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১২:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৩:০০, ২১ ফেব্রুয়ারি ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

শিশুরা নির্মাণ করলো দুই হাজার শহিদ মিনার

শিশুরা নির্মাণ করলো দুই হাজার শহিদ মিনার

ছবি: সংগৃহীত

জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নড়াইলের পাড়া মহল্লায় নির্মাণ করা হয়েছে দুই হাজারের বেশি অস্থায়ী শহিদ মিনার। ইট, মাটি, কাগজ ও রঙ দিয়ে এসব শহিদ মিনার নির্মাণ করেছে শিশুরা।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর থেকেই এসব শহিদ মিনারে একযোগে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবে নড়াইলবাসী।

নড়াইলের সাংস্কৃতিক কর্মী মহিউদ্দিন ও আসাদ রহমান জানান, নড়াইল শহরের মহিষখোলা, আলাদাতপুর, ভওয়াখালী, কুড়িগ্রাম, ভাদুলীডাঙ্গা, মাছিমদিয়া, বরাশুলা, বাহিরডাঙ্গা, শহর সংলগ্ন কমলাপুর, শিখালী, সিমাখালী, মুলিয়া, বাঁশভিটা, সীতারামপুর, তুলারামপুর, মালিয়াট, গুয়াখোলা, গোবরা, কলোড়া, চালিতাতলা, কুড়লিয়া, নলদী মিঠাপুরসহ জেলার তিনটি উপজেলার অধিকাংশ গ্রামে এসব শহিদ মিনার নির্মাণ করা হয়েছে।

মহিষখোলা সিটি কলেজ পাড়ার ইমন ও তানভীর জানান, তাদের মহল্লায় কোনো শহিদ মিনার ছিল না। এ কারণে তারা ইট দিয়ে অস্থায়ী শহিদ মিনার নির্মাণ করেছেন। রাত ১২টা ১মিনিটে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবে পুরো মহল্লার মানুষ।

ভওয়াখালী এলাকার শিক্ষার্থী শিশির, রোজিনা জানান, তারা ৬-৭ বছর ধরে ইট দিয়ে অস্থায়ী শহিদ মিনার নির্মাণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এ ধারা আগামীতেও অব্যাহত রাখতে চান তারা।

লোহাগড়া উপজেলার নলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনা চ্যাটার্জি জানান, ভাষা শহিদদের স্মরণে নড়াইলের শিশুরা কয়েক বছর ধরে আবেগ মিশিয়ে শহিদ মিনার তৈরি করছে। এমন আয়োজন তাদের মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেম অটুট রাখবে।

সাংস্কৃতিক কর্মী ইমান আলী মিলন বলেন, নড়াইলের শিশুদের ব্যতিক্রম এ প্রচেষ্টা সারাদেশে ছড়িয়ে পড়বে। পরবর্তী প্রজন্মের মাঝে ভাষা দিবসের তাৎপর্য ছড়িয়ে দেবে।

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩