Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/metvbdco/public_html/common/I18N/Arabic.php on line 229

|| মাটি এন্টারটেইনমেন্ট

প্রকাশিত: ১৫:৪৯, ৩ জুন ২০২০
আপডেট: ১৬:৫৫, ২৭ ডিসেম্বর ২০২০

বিভাগের পাঠকপ্রিয়

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, নতুন শনাক্ত ২৬৯৫

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, নতুন শনাক্ত ২৬৯৫

নাসিমা সুলতানা

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো দুই হাজার ৬৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৫ হাজার ১৪০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৩৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭৪৬ জন।

বুধবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো দুই হাজার ৬৯৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৪০ জনে।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন। এদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪৬ জনে।

গত ২৪ ঘণ্টায় আরো ৪৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১১ হাজার ৫৯০ জন সুস্থ হলেন।

শীর্ষ সংবাদ:

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীন`কে মহানগরীর শিববাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-০১ ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বসবেন ট্রাম্প, ইঙ্গিত দিলেন অঞ্চল বিনিময়ের বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে একশর বেশি আবেদন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের ঢাবিতে হলে রাজনীতির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: ঢাবি উপাচার্য চীনে বন্যায় মৃত ১০, নিখোঁজ ৩৩